Saturday, 31 January 2015
দেবী বন্দনা
মাঘ মাসে শুক্ল পক্ষ, শ্রীপঞ্চমী
তিথি,
সরস্বতী পূজা হয় ধূমধাম অতি।
ধান্যদূর্বা, আম্রশাখা,
সুগন্ধি চন্দন,
ঘৃত, মধু, গঙ্গাজলে দেবী আবাহন।
দেবীর গলায় শোভে, শ্বেত ফুল
মালা,
ফল ফুল, বড় কুল,
প্রসাদের থালা।
গুড় দুধ চিঁড়া দই, নারকেল
কলা,
শাঁকালু বাতাবি লেবু, আপেল কমলা,
পূজারি ব্রাহ্মণ এক বসিয়া আসনে,
করিছেন মন্ত্রপাঠ, শুদ্ধ ভক্তি
মনে।
চারিপাশে আছে বসে, যত শিশুগণ,
পুষ্পাঞ্জলি দেয় সবে, হয়ে শুদ্ধ
মন।
বাক্ দেবী বীণাপানি, প্রণমি তোমায়,
বিদ্যাদায়িনী দেবী, বিদ্যা দাও আমায়।
Sunday, 4 January 2015
স্বচ্ছ ভারত সবুজ অভিযান
স্বচ্ছ ভারত সবুজ অভিযান।
দিকে দিকে তার আহ্বান,
ভারত
আবার দিচ্ছে ডাক,
ময়লা, আবর্জনা দূরে যাক।
একজাতি একপ্রাণ একতা
জেগে ওঠো ভারতের জনতা।
স্বচ্ছ ভারত, নির্মল ভারত।
দেশ ও জাতির মুক্তির পথ।
স্বচ্ছ
ভারত, সবুজ অভিযান,
বাড়ায়
দেশ ও জাতির মান।
দেশ ও জাতির পবিত্র শপথ,
স্বচ্ছ ভারত ও নির্মল ভারত।
করবো
আমরা দেশের কাজ
গড়বো আমরা নতুন সমাজ।
দূরে
নয় সবাই এসো কাছে,
ভারতে
এবার সুদিন আসছে।
Subscribe to:
Posts (Atom)

