Saturday, 1 November 2014

চেনা পৃথিবীর অচেনা পথিক

চেনা পৃথিবীতে আমি এক এচেনা পথিক
আমার চারদিকে অসংখ্য অচেনা লোকের ভিড়
ভাগ্যবিপর্যয়ে আজ এখানে কাল সেখানে
এমনি করেই কেটে গিয়েছে আমার জীবনের
মূর্তিমান বছরগুলো ওরা যেন আমাকে অভিশাপ দেয়।।
আমি চেনা পৃথিবীর এক অচেনা পথিক

সুখদুঃখ ভরা পৃথিবীতে সবারই
বেঁচে থাকার ঠাঁই আছে
কিন্তু মানুষ হয়ে জন্মে আমার বাঁচার
কোন অবলম্বন নেই
আমার চলার পথের সাথী পথেই
ভালবাসার নীড় বেঁধেছি আমি
আমার সাজানো বাগানের ফুলগুলি
একটি একটি করে ঝরে যাচ্ছে
চেনা পৃথিবীর আমি এক অচেনা পথিক



No comments:

Post a Comment