Saturday, 1 November 2014


কবিতার মৃত্যু

স্মৃতি হারিয়ে গেছে!
শীতের রাতে গোলাপ একাকী শুধু কাঁদে
অব্যক্ত যন্ত্রণার করুণ আকুতি-
অস্ফুট চিত্কারের মিঠেকড়া সংলাপ দিয়ে
কি কোন কবিতা লেখা যায়?
ভরা বসন্তে গাছের পাতাগুলো
এক এক করে সব ঝরে গেছে
রঙিন চশমা পরলে মনে হয়
পৃথিবী সবুজ, তবে কি কবিতা
ঘুমিয়ে গেছে না মরে গেছে?
স্মৃতি হারিয়ে গেছে

শীতের রাতে গোলাপ একাকী শুধু কাঁদে

No comments:

Post a Comment